Dainik Swajan

গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যূত ঢাকা-ময়মনসিংহ রেলপথের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
আতাউর রহমান মিন্টু, গফরগাঁও, ময়মনসিংহ :
গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যূত ঢাকা-ময়মনসিংহ রেলপথের ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী (পাথরবাহী) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া পাঁচটার দিকে ঢাকা – ময়মনসিংহ রেলপথের দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী (পাথর বাহী) ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে রাত নয়টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন