ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভাড়া বাসা থেকে এক গৃহ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ| শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে| ঘটনাটি ঘটে ফুলবাড়ীয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাড়া বাসায|
পুলিশ ও ভাড়াটিয়া সূত্রে জানা যায়, পৌর সভার ৮নং ওয়ার্ডের বাসা ভাড়া নেন প্রবাসী উজ্জল| এই ভাড়া বাসায় উজ্জলের স্ত্রী শিরিন আক্তার থাকেন তার ৭ম শ্রেণীর ছেলেকে নিয়ে| তাদের গ্রামের বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের দশমাইল গ্রামে| তার ছেলেকে প্রাইভেট পড়াতেন (গৃহ শিক্ষক) কবির হোসেন| কবির হোসেনের বাড়িও একই ইউনিয়নের তেলীগ্রাম পূর্বপাড়া বড়ইআটা গ্রামে| তার পিতার নাম আবুল কালাম| প্রবাসীর ছেলে স্থানীয় একটি প্রাইভেট স্কুলের ছাত্র| তাকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন কবির হোসেন| গত বৃহস্পতিবার (১০ সেপ্টে¤^র) উজ্জলের স্ত্রী শিরিন আক্তার বড় বোনের বাসা ময়মনসিংহ শহরে বেড়াতে গেলে গৃহ শিক্ষককে বাসায় থাকার জন্য চাবি দিয়ে যান| শুক্রবার যে কোন সময় বাসার ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন কবির হোসেন|
স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার দুপুর থেকে কানাকানি শুরু হয় ঐ বাসায় কেউ একজন ঝুলে আছে| খবর পেয়ে ভাড়াটিয়া শিরিন আক্তার ময়মনসিংহ থেকে ছুটে এসে দেখেন বাসার ভেতর থেকে আটকানো| ছেলের বাড়িতে খবর গেলে পরিবারের লোকজন ছুটে আসেন| খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন| দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ| লাশের সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়|
ফুলবাড়ীয়া থানার এসআই প্রদীপ সাহা বলেন, বাসার মালিক এখানে থাকেন না বিধায়, লাশ উদ্ধার করে বাসার মালিকের কাকা জয়নাল হাজীর কাছে বাসা বুঝিয়ে দেওয়া হয়েছে| প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা| ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| অধিকতর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে|