নানা কর্মসূচির মধ্যদিয়ে উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে ময়মনসিংহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উদযাপন করা হয়েছে|
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মদন বাবু রোডস্থ শ্রীশ্রী সার্বজনীন দুর্গামাতা মন্দিরের উদ্যোগে ধর্মীয় আলোচনা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়|
শোভাযাত্রা পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রুকুনোজ্জামান রোকন|