Dainik Swajan

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ণ
মোঃ মিজানুর রহমান আকন্দ, ফুলপুর প্রতিনিধি :
ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাহাত চৌধুরী, সাংবাদিক হুমায়ুন কবির মুকুল, মিজানুর রহমান আকন্দ প্রমুখ।
সভায় ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসন, অবৈধ দোকানপাট উচ্ছেদ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চুরি, অনলাইন জুয়াসহ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন