Dainik Swajan

নান্দাইলে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক এমপি তুহিন সহ ৩০ জনের নামে মামলা

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
মিন্টু মিয়া নান্দাইল, ময়মনসিংহ :
নান্দাইলে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক এমপি তুহিন সহ ৩০ জনের নামে মামলা

ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি সহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের ১৬ নেতাকর্মী নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪ জন সহ ৩০ নেতাকর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।  শনিবার নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার বিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ এনে মামলা দায়ের করেন৷

এদিকে মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন থেকে দত্তপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র জান্নাত উল্লাহ্ (৩৭),সৈয়দগাঁও গ্রামের সাদেকুল ইসলামের পুত্র জহিরুল ইসলাম (৩৯), মোয়াজ্জেমপুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আমিনুল ইসলাম শাহীন(৪০),দত্তপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র মেহেদী হাসান(২০) গ্রেফতার করে।

নান্দাইল মডেল থানার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই মধ্যরাতে নান্দাইল ইউনিয়নের রসুলপুর বিলপাড় এলাকার একটি কাঁচা সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ তথ্য পায়। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এসময় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। এদের মধ্যে চার জন কে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন