ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ভেঙে নবগঠিত দক্ষিন গফরগাঁও উপজেলার সদর ( প্রশাসনিক ভবনসমূহ)গেজেটবুক্ত নয়াবাড়ি মৌজাতে স্থাপনের দাবীতে বৃহস্পতিবার ( ৩০ জুলাই) সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নবগাঠিত দক্ষিন গফরগাঁও উপজেলার হাজার হাজার এলাকাবাসী। নবগঠিত দক্ষিন গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজারে দক্ষিন গফরগাঁও উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দক্ষিণ গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের হাজারো লোক অংশ নেয়।