ময়মনসিংহের নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শুক্রবার (১০ জুলাই) বিকাল ৫ টায় বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধন করা হয়।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের ৬১ লাখ ৬০ হাজার ৪শত টাকা প্রক্কালিত ব্যয়ে দুইতলা ভিত্তির প্রথম তলা নির্মাণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন,সদস্য সচিব এনামুল কাদির,যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।