Dainik Swajan

ব্রাহ্মপল্লীতে ঘরেই জমে ছিল বৃষ্টির পানি: বিছানা থেকে পড়ে প্রাণ হারাল ৮ মাসের শিশু

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মপল্লীতে ঘরেই জমে ছিল বৃষ্টির পানি: বিছানা থেকে পড়ে প্রাণ হারাল ৮ মাসের শিশু

রাতভর টানা বৃষ্টির কারনে সৃষ্ট জলাবদ্ধতায় ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বিছানা থেকে বশতঘরের পানিতে ডুবে আয়াশ হোসেন আরিয়ান নামে ৮ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে| ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় শিশুর নানার বাড়িতে| সে নগরীর সেহড়া মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা আবির হোসেন ও বন্যা আক্তারে শিশু সন্তান| এসময় তার মা বন্যা আক্তার রান্না ঘরে কাজ করছিলেন| হঠাৎ ঘরে ঢুকে ঘুমন্ত শিশু সন্তানকে ঘরের মেঝের পানিতে ডুবে থাকতে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন| পরে তাঁর ডাক-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন|

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে শিশু আরিয়ানের মৃত্যুর সংবাদটি শুনে পুলিশ পাঠিয়ে নিশ্চিত হই| তিনি জানান, গতরাত থেকে অবিরাম বৃষ্টিতে ব্রাহ্মপল্লীসহ নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যায়| ফলে ব্রাহ্মপল্লী এলাকার ওই বাড়িতে হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়| পানি ঢুকে ঘরের মেঝেতেও হাঁটু পানি জমে যায়| সকালে শিশুরটি মা বন্যা আক্তার ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে পানিতে ডুবে থাকতে দেখে| পরে প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন| খবর পেয়ে সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন ঘটনাস্থলে ছুটে যান এবং শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান|
ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত আট ঘন্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে| এটি এ বছরের ময়মনসিংহ জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত|  বৃষ্টির পানির কারনে সৃষ্ট জলবদ্ধতার কারণে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছে|

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন