Dainik Swajan

ময়মনসিংহে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ মহানগরীর কাঁচিঝুলি মসজিদ রোড এলাকায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিশা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি আজ সকাল আনুমানিক ৬টার দিকে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাসা টাওয়ার নামক একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিশা। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে স্থানীয়ভাবে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হন নি।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন