Dainik Swajan

হালুয়াঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ণ
এম এ খালেক, হালুয়াঘাট, ময়মনসিংহ:
হালুয়াঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামী হাবিবুর রহমানের  বিরুদ্ধে স্ত্রী শিরিনা আক্তার (৩০) হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার  (২৫ জুন ) বিকালে উপজেলার কৈচাপুর   ইউনিয়নের জুগাবিলেরকান্দা  গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিরিনা আক্তার  ওই গ্রামের হাবিবুর রহমানের  স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে স্বামী স্থীর মাঝে   বিরোধ চলছিলো।তাদের  সংসারের প্রয়োজনীয় খরচ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মতবিরোধ ছিল। ঘটনার দিন হাবিবুর রহমান বাজার করে দেওয়ার কথা বলে স্ত্রীকে সঙ্গে নিয়ে  বাড়ীর পাশে পতিত জমিতে নিয়ে যায়।সেখানে কোদাল দিয়ে পিটিয়ে মেরে ফেলে। কিছুক্ষণ পর শিরিনা আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
নিহতের মেয়ে চাঁদনী (৯) জানায়, তার বাবা বাজার করে দেওয়ার কথা বলে তার মাকে নিয়ে যান। কিছু সময় পর সে জানতে পারে তার মা নিহত হয়েছেন। চাঁদনী তার মায়ের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে। নিহত শিরিনা আক্তারের  আরও একটি সন্তান রয়েছে, অনিক হাসান বয়স ১ বছর ৬ মাস।
নিহতের ফুফু আনোয়ারা বলেন, হাবিবুর রহমানের দুটি বিয়ে করেছিল  শিরিনা  আক্তার  তার দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে যান।
এ ঘটনার হাবিবুর রহমানের পরিবারে কাহারও কোন বক্তব্য পাওয়া যায়নি।
হালুয়াঘাট  থানার তদন্ত  কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। এখন  মরদেহ উদ্ধার করে পক্রিয়া চলছে
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন