Dainik Swajan

নান্দাইল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক হেলিম সদস্য সচিব স্বপন 

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
মিন্টু মিয়া নান্দাইল, ময়মনসিংহ :
নান্দাইল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক হেলিম সদস্য সচিব স্বপন 

নান্দাইল উপজেলার অধীনস্থ ৩নং নান্দাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক (আংশিক) কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মো. আব্দুল হেলিম মেম্বার কে আহবায়ক  ডা: সুহেল ভূঁইয়া কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আরিফুল ইসলাম খান স্বপন কে সদস্য সচিব করে ১৩ সদস্য  বিশিষ্ট (আংশিক) আহ্বায়ক কমিটির অনুমোদন দেন উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী এমপি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদির।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মো. আনোয়ার মাষ্টার, উপদেষ্টা জুবেদ মৌলনা,ফজলুল হক রাখা হয়েছে। আংশিক কমিটির অন্যরা হলেন- মো. আশরাফ আলী, মো. সাইফুল ইসলাম মুন্সী,মো.আনোয়ার হোসেন,মো. খালেদ হোসেন রুবেল,মো. আলম, মো. খোকন মাস্টার ও মো. শাহাবুদ্দিন মিয়া।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন