Dainik Swajan

নান্দাইলে আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ণ
মিন্টু মিয়া নান্দাইল, ময়মনসিংহ :
নান্দাইলে আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। বুধবার (১০ জুন) বিকাল ৫ টায় নান্দাইল নতুন বাজার বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদ জানান। এর আগে দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয়। পরে বিকালে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।  বিক্ষোভ মিছিলে উপজেলা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন