ময়মনসিংহের নান্দাইলে দুই গুদাম ও দোকান থেকে অভিযান চালিয়ে ১৯ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গলবার (২ জুন) দুপুরে নান্দাইল চৌরাস্তা বাজারে অভিযোন পরিচালনা করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা জান্নাত। এসময় জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুঁড়িয়ে দেওয়া হয়। এবং জাল গুদামে মজুদ করে বিক্রির অভিযোগ স্বীকার করায় মোশাররফ হোসেন ও ইমরান নামে দুই ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।