Dainik Swajan

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার
ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
ময়মনসিংহ সদরে জমির ভাগ বাটোয়ারা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছোট ভাইয়ের লাঠির আগাতে বড় ভাই নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যায় আঘাত প্রাপ্ত হওয়া পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যুহয়।
নিহতের নাম আবদুল বাছেদ (৩৫)। তিনি পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের মৃত আছর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের মৃত আছর আলীর ছেলে আবদুল বাছেদ ও মোঃ রাশেদুল (২৫) এর মধ্যে পৈত্রিক জমি বণ্টন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে মায়ের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে বাছেদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছোট ভাই রাশেদুল। এতে অচেতন হয়ে পড়লে বাছেদকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌনে ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টা ২০ মিনিটের দিকে বাছেদের মৃত্যু হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছোট ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন