ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফুচকা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে| এ সময় একটি বিয়ে বাড়িতে হামলা চালিয়ে রান্না করা খাবার, চেয়ার টেবিল ও থালা বাসন ভাঙচুর করা হলে পণ্ড হয়ে যায় বিয়ের অনুষ্ঠান| সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে|